বাংলা করে ফেলুন Send To মেনু!

বিষয় - বাংলা কম্পিউটিং (উইন্ডোজ, এক্সপি, সেন্ড টু, মেনু, রাইট ক্লিক মেনু, শর্টকাট মেনু, কনটেক্সট মেনু)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

উইন্ডোজের ফাইল-ফোল্ডারের নামগুলো তো খুব সহজেই বাংলা করে ফেলা যায়৷ আপনি ইচ্ছে করলে Send To মেনুর তালিকাটাও বাংলা করে ফেলতে পারেন৷ এরজন্য আপনাকে C:\Documents andSettings\Mozammel Hosain Toha\SendTo ওপেন করতে হবে৷ তবে এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনাকে আপনার ইউজার নেম ব্যবহার করতে হবে৷ আর SendTo ফোল্ডারটি সাধারণত হিডন থাকে৷ কাজেই এক্ষেত্রে আপনাকে প্রথমে Tools > Folder Options এ গিয়ে হিডেন ফাইল-ফোল্ডারগুলো প্রদর্শন করে নিতে হতে পারে৷ এবার এখানে যে ফোল্ডার এবং ফোল্ডার শর্টকাটগুলো দেখছেন সেগুলোকে বাংলা করে ফেলুন৷

বাংলা লেখার জন্য বিনামূল্যে ডাউনলোডযোগ্য ওমিক্রণল্যাবের অভ্র কী-বোর্ড ব্যবহার করুন৷ অবশ্য আপনি ইচ্ছে করলে একুশের স্বাধীনতা, সৃষ্টি বা শাব্দিকও ব্যবহার করতে পারেন৷ সবগুলোই ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করা যায়৷ নামগুলো আপনি বাংলা করতে পারেন এভাবে - My Documents কে লিখুন আমার নথিপত্র, Compressed (zipped) Folder কে লিখুন সংকুচিত জিপ ফোল্ডার ইত্যাদি ইত্যাদি৷ এবার যেকোন ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করে Send To মেনুর উপরে মাউজ নিয়ে যান, দেখবেন সেখানে প্রতিটি আইটেম আপনার দেওয়া বাংলা নামেই প্রদর্শিত হচ্ছে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷