হাতের কাছেই পাবেন সকল প্রয়োজনীয় ফোল্ডার

বিষয় - সাধারণ টিপস (স্টার্ট মেনু, ডেস্কটপ টুলবার, কুইক লাঞ্চ)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

আমরা সাধারণত কোন ফোল্ডার দ্রুত চালু করার জন্য তার একটা শর্টকাট ডেস্কটপে রেখে দেই৷ কিন্তু ডেস্কটপে আমরা প্রচুর প্রোগ্রামের শর্টকাটও রাখি৷ তাই এখানে খুব বেশি সংখ্যক ফোল্ডার রাখা সম্ভব হয় না৷ তাছাড়া অনেকেই ওয়ালপেপারের সৌন্দর্য উপভোগ করার জন্য ডেস্কটপে বেশি আইটেম রাখতে চান না৷ সেক্ষেত্রে শর্টকাটে ফোল্ডারের সংস্পর্শে আসার যে বিকল্প দুটি উপায়টা আছে, সেগুলো হল হল কুইক লাঞ্চ এবং ডেস্কটপ টুলবার৷

কুইক লাঞ্চ সাধারণত টাস্কবারে স্টার্টমেনুর ঠিক ডান পাশেই থাকে৷ যদি আপনি এটা দেখতে না পান, তবে টাস্কবারের উপর রাইট ক্লিক করে Toolbars > Quick Launch এ ক্লিক করে তা এন্যাবল করে নিতে পারেন৷ এখানে সাধারণত বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট থাকে এবং শর্টকাটের সংখ্যা তিনের বেশি হলে একটা তীর চিহ্ন দেখা যায় যার উপর ক্লিক করলে সবগুলো আইটেম দেখা যায়৷

এই কুইক লাঞ্চে ফোল্ডারের শর্টকাট রাখতে হলে প্রথমে এর উপর রাইট ক্লিক করে সেখান থেকে Open Folder এ ক্লিক করুন অথবা সরাসরি C:\Documents and Settings\Mozammel Hosain Toha\Application Data\Microsoft\Internet Explorer\Quick Launch ওপেন করুন৷ তবে এক্ষেত্রে আপনাকে Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনার ইউজার নেম ব্যবহার করতে হবে৷ এবার যে ফোল্ডারগুলো কুইক লাঞ্চ থেকে দেখতে চান, সেগুলো কপি করে এই ফোল্ডারে শর্টকাট হিসেবে পেস্ট করুন৷ ব্যাস - হয়ে গেল৷

যেকোন ফোল্ডার দ্রুত চালু করার ক্ষেত্রে কুইক লাঞ্চের চেয়েও ডেস্কটপ টুলবার আরো বেশি কাজের৷ প্রথমেই আপনার যেকোন একটি হার্ড ডিস্ক ড্রাইভে (মনে করি D:) প্রবেশ করে কন্ট্রোল + এ প্রেস করুন৷ এরফলে সবগুলো ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে৷ এবার রাইট ক্লিক মেনু থেকে Send To > Desktop (creat shortcut) এ ক্লিক করুন৷ এরফলে সবগুলো ফোল্ডরের একটি করে শর্টকাট ডেস্কটপে জমা হবে৷

এবার টাস্কবারে রাইট ক্লিক করে সেখান থেকে Toolbars > Desktop এ ক্লিক করুন৷ এরফলে ঘড়ির পাশে Desktop লেখা একটি বার এবং এর পাশে একটি তীর চিহ্ন দেখতে পাবেন৷ তীর চিহ্নের উপর ক্লিক করলে ডেস্কটপের সকল ফাইল-ফোল্ডার দেখা যাবে৷ এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, এখান থেকে যে ফোল্ডারগুলোর শর্টকাট ডেস্কটপে আছে সেগুলোতো বটেই, সেগুলোর ভেতরের সবগুলো ফাইল-ফোল্ডার পর্যন্ত দেখা যাবে এবং ক্লিক করে ওপেন করা যাবে৷ আর আপনি যদি ডেস্কটপে বেশি আইটেম দেখতে না চান, তাহলে ডেস্কটপের শর্টকাটগুলোকে হিডেন করে দিন৷ ডেস্কটপে হিডেন থাকলেও টাস্কবারের ডেস্কটপ টুলবার থেকে সেগুলোকে ঠিকই দেখা যাবে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷