মাউজকে উপযোগী করে নিন বাঁ হাতের জন্য

বিষয় - সাধারণ টিপস (মাউজ, কনফিগার, লেফট, কন্ট্রোল প্যানেল)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

সাধারণত আমরা ডান হাত দিয়েই মাউজ ব্যবহার করি৷ কিন্তু কোন কারণে, যেমন ডান হাত ভেঙ্গে বা কেটে গেলে (আল্লাহ্ মাফ করুক!) আমাদেরকে বাম হাত দিয়েও মাউজ ব্যবহার করতে হতে পারে৷ বাম হাতে মাউজ ঘুরানো খুব একটা কঠিন না হলেও সমস্যা দেখা দেয় বাটনদুটো ক্লিক করার ক্ষেত্রে৷ আমরা সাধারণত তর্জনী দিয়ে লেফট ক্লিক এবং মধ্যমা দিয়ে রাইট ক্লিক করতেই অভ্যস্ত৷ বাম হাত দিয়ে মাউজ চালাতে গেলেও আমাদের সে অভ্যাসটাই রয়ে যায়৷ কিন্তু আমরা যখন বাম হাত দিয়ে মাউজ ধরি, তখন আমাদের তর্জনী থাকে রাইট বাটনের উপর এবং মধ্যমা থাকে লেফট বাটনের উপর৷ কাজেই পূর্বের অভ্যাস মতো ক্লিক করতে গেলেই বিপত্তির সৃষ্টি হয়৷

এখন আমরা যদি কোনভাবে মাউজটাকে খুলে এর অভ্যন্তরের সার্কিটগুলোকে এমন ভাবে পরিবর্তন করে দেই, যেন এর লেফট বাটনটা রাইট এবং রাইট বাটনটা লেফট হিসেবে কাজ করে, তাহলেই এ সমস্যার সমাধান হয়ে যায়৷ সৌভাগ্যের বিষয়, উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের মাউজ প্রপার্টিজ থেকেই মাউজকে বাম হাতের উপযোগী করে কনফিগার করে নেয়া যায়৷ কাজেই কষ্ট করে মাউজ খুলে এর সার্কিট পরিবর্তনের মতো ভয়াবহ জটিল কাজটা আমাদের আর করতে হচ্ছে না৷

মাউজকে বাম হাতের উপযোগী করার জন্য Start > Control Panel > Printers and Other Hardware > Mouse – এ গিয়ে প্রাপ্ত Mouse Properties ডায়ালগ বক্সের Buttons ট্যাবের Button Configuration সেকশানের Switch primary and secondary buttons চেকবক্সটিতে টিকমার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করে ফিরে আসতে হবে৷ ব্যাস – এবার থেকে মাউজের বাম পাশের বাটন ক্লিক করলে সেটা রাইট ক্লিক এবং ডান পাশের বাটনে ক্লিক করলে সেটা লেফট ক্লিক হিসেবে কাজ করবে৷ ফলে বাম হাত দিয়ে মাউজ চালাতে আর কোন অসুবিধাই হবে না৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷