বিষয় - সাধারণ টিপস (ছবি, চিত্র, অঙ্কন, আঁকা, নোটপ্যাড)
প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮
কোন ড্রইং এডিটর দিয়ে নয়, উইন্ডোজের পেইন্ট প্রোগ্রাম দিয়ে নয়, এমন কি মাইক্রোসফট ওয়ার্ডের ড্রইং প্যাড ব্যবহার করেও নয়, শুধুমাত্র নোটপ্যাড ব্যবহার করেই বিভিন্ন অক্ষর বা চিহ্ন টাইপ করে চমত্কার ছবি আঁকা সম্ভব৷ বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের নির্দেশ অনুযায়ী মাত্র 20 টি অক্ষর টাইপ করেই এঁকে ফেলুন চমত্কার একটি বিড়ালের ছবি৷
প্রথমে নোটপ্যাড অথবা অন্য কোন ওয়ার্ড প্রসেসর ওপেন করে ফন্ট হিসেবে Times New Roman সিলেক্ট করুন৷
এবার নিচের অক্ষরগুলো টাইপ করুন :
প্রথম বন্ধনী শুরু, বাম দিকে হেলানো স্ল্যাশ, স্পেস, কমা, স্পেস, কমা, ডান
দিকে হেলানো স্ল্যাশ, প্রথম বন্ধনী শেষ, এন্টার৷
প্রথম বন্ধনী শুরু, স্পেস, সিঙ্গেল কোটেশন, স্পেস, সেমি কোলন, স্পেস, সিঙ্গেল কোটেশন, স্পেস, প্রথম বন্ধনী শেষ, এন্টার৷
প্রথম বন্ধনী শুরু, কমা, কমা, প্রথম বন্ধনী শেষ, হাইফেন, প্রথম বন্ধনী
শুরু, কমা, কমা, প্রথম বন্ধনী শেষ৷
ব্যাস - হয়ে গেল একটি বিড়াল৷ আশা করছি আপনারা নিশ্চয়ই আরো দারুণ কিছু আঁকার আইডিয়া বের করে ফেলবেন এবং সেগুলো এখানে শেয়ার করবেন৷
(\ , , /)
( ' ; ' )
(,,)-(,,)
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷