ইন্টারনেট এক্সপ্লোরারের লগো পরিবর্তন করুন

বিষয় - সাধারণ রেজিস্ট্রি টিপস (লগো, ছবি, পিকচার, ওয়েব ব্রাউজার)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

ইন্টারনেট এক্সপ্লোরার চালু করলে এর উপরে ডান কোণায় যে ডিফল্ট লগোটি দেখা যায়, আপনি ইচ্ছে করলে তার পরিবর্তে আপনার পছন্দের কোন ছবি বসিয়ে দিতে পারেন৷ এর জন্য প্রথমেই আপনাকে 22*22 ডাইমেনশন বিশিষ্ট 256 (16 বিট) ফরম্যাটের একটি আইকন (*.ico) ফাইল বাছাই করতে হবে৷ এবার এই ছবিটিকে ইন্টারনেট এক্সপ্লোরার আইকন হিসেবে সেট করতে হলে আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করতে হবে৷

এরজন্য প্রথমেই Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Toolbar ওপেন করুন৷ এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে SmBrandBitmap নামে একটি নতুন স্ট্রিং ভ্যালু তৈরি করুন এবং এটি ওপেন করে এর ভ্যালু হিসেবে আপনার বাছাই করা আইকনটির পাথ (যেমন D:\Toha Icon\New Logo.ico) লিখে এন্টার দিন৷ এবার রেজিস্ট্রি বন্ধ করে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে দেখুন এর লোগো হিসেবে আপনার পছন্দের আইকনটি দেখা যাচ্ছে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷