বিষয় - সাধারণ রেজিস্ট্রি টিপস (শর্টকাট, আইকন, তীর, চিহ্ন)
প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, কোন ফাইল বা ফোল্ডারের শর্টকাট আইকনের লোয়ার লেফট কর্ণারে একটি ছোট তীর চিহ্ন দেখা যায়৷ এই চিহ্ন থাকার কারণে মূল ফাইল-ফোল্ডার থেকে শর্টকাট আইকনগুলোক পৃথকভাবে চিনতে সহজ হয়৷ কিন্তু যদি কখনও আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি ইচ্ছে করলে শর্টকাট আইকনগুলো থেকে এই তীর চিহ্ন গুলো তুলে দিতে পারেন৷ আর এটা আপনি খুব সহজেই করতে পারেন রেজিস্ট্রি এডিটর থেকে৷
এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CLASSES_ROOT\lnkfile ওপেন করুন৷ এখানে ডান পার্শ্বস্থ প্যানেল থেকে IsShortcut ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন৷ এরপর পূর্বের মতো একই ভাবে HKEY_CLASSES_ROOT\piffile ওপেন করে সেখান থেকেও ডান পার্শ্বস্থ প্যানেল থেকে IsShortcut ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন৷ এবার এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন৷ দেখবেন মূল আইকন এবং শর্টকান আইকনের চেহারা একরকম হয়ে গেছে৷
সাধারণত শর্টকাট থেকে তীর চিহ্ন মুছে দিলে ক্ষতি বই লাভ কিছু হয় না৷ তবে আর কিছু না হলেও অন্তত বন্ধু-বান্ধবের সাথে মজা করার জন্যও তো এটা করতে পারেন!
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷