রাইট ক্লিক মেনুতে Copy To Folder অপশন যোগ করুন

বিষয় - বিশেষ উপকারী রেজিস্ট্রি টিপস (রাইট ক্লিক মেনু, কনটেক্সট মেনু, কপি টু ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার অপশন)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

উইন্ডোজে কোন ফাইল বা ফোল্ডার কপি করতে হলে আমরা সাধারণ যা করি, তা হচ্ছে ফাইল বা ফোল্ডারটির উপর মাউজের রাইট ক্লিক করে প্রাপ্ত কনটেক্সট মেনু থেকে কপি আইটেমটির উপর ক্লিক করে এরপর যে ফোল্ডারে পেস্ট করতে হবে সেখানে গিয়ে শর্টকাট মেনু থেকে পেস্ট এ ক্লিক করি৷ আমাদের এই ঝামেলা অনেকটাই কমে যাবে যদি রাইট ক্লিকের ফলে প্রাপ্ত কনটেক্সট মেনুতে এমন কোন কমান্ড থাকে, যার উপর ক্লিক করলে এমন একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, যেখান থেকে সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে উক্ত ফাইল বা ফোল্ডারটি কপি হয়ে যাবে৷ এটা সম্ভব হলে আমাদেরকে আর কষ্ট করে ম্যানুয়ালি গন্তব্যস্থানে প্রবেশ করতে হবে না৷ উত্‍স থেকে শুধু গন্তব্যের ঠিকানা সিলেক্ট করে দিলেই চলবে৷

উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কনটেক্সট মেনুতে Copy To Folder নামে একটি আইটেম যোগ করে নিতে পারেন, যেটা আপনাকে ঠিক এই সুবিধাটিই প্রদান করবে৷ এটা করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এবার রেজিস্ট্রি এডিটর থেকে  HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers ওপেন করুন৷ এখানে Copy To Folder নামে নতুন একটি কী (রেজিস্ট্রি কী) তৈরি করুন৷ এবার Copy To Folder এর ডান পার্শ্বস্থ প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} ইনপুট করুন৷ এবার এডিটর বন্ধ করে মূল উইন্ডোজে ফিরে এসে যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর রাইট ক্লিক করে দেখুন Send To এর উপরে Copy To Folder নামে নতুন একটি আইটেম তৈরি হয়ে গেছে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (01)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে।

   

ধন্যবাদ

মন্তব্য করেছেন - দত্ত ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

কাজে লাগার মত একটা জিনিস জানালেন৷ ধন্যবাদ৷