বিষয় - বিশেষ উপকারী রেজিস্ট্রি টিপস (ডিলিট, রিসাইকেল বিন, বিশেষ ফোল্ডার)
প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮
কেমন হবে যদি আপনি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনটা ডিলিট করে ফেলতে পারেন? যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিনই একমাত্র ফোল্ডার, যেটার রাইট ক্লিক মেনুতে ডিলিট করার কোন অপশন নেই, তবুও এটা ডিলিট করা সম্ভব৷ আর সে জন্য আপনাকে যেতে হবে রেজিস্ট্র এডিটরে৷ চিন্তা করবেন না, একবার ডিলিট করার পর এটা আবার রিস্টোর করা সম্ভব এবং রিস্টোর না করেও ফাইল-ফোল্ডার ডিলিট বা আনডু ডিলিট প্রভৃতি কাজ করা সম্ভব৷
রিসাইকেল বিন ডিলিট করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে
REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এবার
রেজিস্ট্রি এডিটর থেকে
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\Current
Version\Explorer\Desktop\NameSpace ওপেন করুন৷ এবার NameSpace
এর অধীনস্থ কী-গুলো থেকে ডান পাশের প্যানেলস্থ RECYCLE BIN ভ্যালু
বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন৷ এবার এডিটর বন্ধ করে ডেস্কটপে ফিরে এসে
রিফ্রেশ করুন৷ দেখবেন রিসাইকেল বিনটা গায়েব হয়ে গেছে৷ যদি না হয়ে থাকে তাহলে
কম্পিউটার রিস্টার্ট করুন৷
এই পদ্ধতিতে ডেস্কটপ থেকে রিসাইকেল বিন ডিলিট হলেও অন্যান্য স্থানে তার শর্টকাটগুলো ঠিকই থেকে যায় এবং সেগুলো মূল রিসাইকেল বিনটা না থাকা সত্ত্বেও বেশ ভালোভাবেই কাজ করে৷ যেমন আমার কম্পিউটারে ডেস্কটপ থেকে গায়েব হয়ে যাওয়ার পরেও টাস্কবারের কুইক লাঞ্চে এটা বেশ বহাল তবিয়তেই বিদ্যমান ছিল৷ কাজেই বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে আসলে রিসাইকেল বিন ডিলিট হয় না, সাময়িক ভাবে হিডেন হয় মাত্র৷
এবার যদি রিসাইকেল বিনটা আবার রিস্টোর করতে চান, তাহলে রেজিস্ট্রিতে তথ্যগুলো প্রথমে যেভাবে ছিল, ঠিক সেভাবে বিপরীত দিকে পরিবর্তন করুন৷ আর যদি এটা আপনার কাছে একটু ঝামেলার মনে হয়, তাহলে আরো সহজ উপায় আছে৷ ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করুন৷ এবার সেটাকে রিনেম করে Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E} এই নামটি লিখুন৷ দেখবেন ফোল্ডারটি রিসাইকেল বিনে রূপান্তরিত হয়ে গেছে!
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে।