ফোল্ডার আইকন পরিবর্তন করুন স্থায়ীভাবে

বিষয় - বিশেষ উপকারী টিপস (ফোল্ডার, আইকন, ছবি)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

উইন্ডোজে My Music, My Pictures আর My Videos - এই তিনটি ছাড়া বাকি সবগুলো ফোল্ডার দেখতে একই রকম - সেই বিরক্তিকর হলুদ বর্ণের আইকন বিশিষ্ট৷ আপনি নিশ্চয়ই বৈচিত্র্য আনার জন্য সবগুলো ফোল্ডারে একই রকম আইকনের পরিবর্তে বিভন্ন ধরনের ফোল্ডারের জন্য বিভিন্ন ধরনের আইকন দেখতে পছন্দ করবেন! এরফলে যে আপনার ফোল্ডারগুলো শুধু দেখতেই আকর্ষণীয় হবে, তা নয়৷ এর পাশাপাশি অনেকগুলো ফোল্ডার থেকে প্রয়োজনীয় কোন বিশেষ ফোল্ডার সহজেই খুঁজে বের করা সম্ভব হওয়ায় আপনার ফাইল-ফোল্ডার এক্সপ্লোরিং এর কাজটাও অনেক সহজ হয়ে যাবে৷ উইন্ডোজ এক্সপিতে বিভিন্ন ফোল্ডারের জন্য নিজের খুশিমত বিভিন্ন আইকন নির্দিষ্ট করে দেওয়ার কাজটা মোটেই কঠিন কিছু না৷ খুব সহজেই আপনি এটা করতে পারেন বাড়তি কোন সফটওয়্যার ছাড়াই৷

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার আইকন পরিবর্তনের সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে, ফোল্ডারটি সিলেক্ট করে অথবা এর ভেতরে প্রবশে করে রাইট ক্লিক করে Properties > Customize > Change Icon এ ক্লিক করে প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে পছন্দের আইকনটি সিলেক্ট করে পরপর দুইবার OK বাটনে ক্লিক করে ফিরে এসে রিফ্রেশ করা৷ কিন্তু সমস্যা হল, এখানে আইকনের সংখ্যা সীমিত - মাত্র 234 টি৷ আপনার যদি এই আইকনগুলো পছন্দ না হয়, তবে নিজের ইচ্ছেমতো কোন আইকন ফাইলকে (*.ico) ফোল্ডারটির আইকন হিসেবে প্রদর্শন করতে চান তবে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে৷

প্রথমে পূর্বের মতো Properties > Customize > Change Icon এ ক্লিক করুন৷ এবার প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Browse বাটনে ক্লিক কর যে আইকন ফাইলটি (*.ico) ব্যবহার করতে চান, সেটি ব্রাউজ করে সিলেক্ট করে, Open বাটনে ক্লিক করে, পরপর দুইবার OK বাটনে ক্লিক করে ফিরে এসে রিফ্রেশ করুন৷ তবে এই পদ্ধতি মোটেই স্থায়ী নয়৷ কারণ এতে ফোল্ডারটির অথবা আইকনটির নাম অথবা স্থান পরিবর্তিত হলে সেই পুরানো হলুদ বর্ণের ডিফল্ট ফোল্ডার আইকনটিই আবার ফিরে আসে৷

আপনি যদি স্থায়ীভাবে কোন ফোল্ডারের আইকন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে যে আইকনটি ব্যবহার করতে চান, সেটাকে কপি করে যে ফোল্ডারে ব্যবহার করতে চান, সেই ফোল্ডারটির অভ্যন্তরে রাখুন৷ মনে করি ফোল্ডারটি D: ড্রাইভে অবস্থিত এবং এর নাম Bangla E-Books৷ আর যে আইকনটি আপনি ব্যবহার করছেন তার নাম Book.ico৷ এখন নতুন একটি নোটপ্যাড ফাইল ওপেন করুন এবং এতে নিচের লাইন তিনটি লিখুন :

[.ShellClassInfo]
IconFile=Book.ico
IconIndex=0

এবার এই নোটপ্যাড ফাইলটিকে ঐ ফোল্ডারে desktop.ini নামে সেভ করুন৷ এরপর Start > Run থেকে রান কমান্ড চালু করে সেখানে ATTRIB +S "D:\Bangla E- Books" টাইপ করে এন্টার দিন৷ রিফ্রেশ করুন - দেখবেন ফোল্ডারটির আইকন পরিবর্তিত হয়ে গেছে৷ এবার ফোল্ডারটির নাম অথবা স্থান পরিবর্তন করে দেখুন আইকন ঠিকই আছে৷ সবশেষে ফোল্ডারটির ভেতরে আইকন এবং desktop.ini ফাইল দুটি হিডেন করে দিন৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (01)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷

   

চমত্কার

মন্তব্য করেছেন - তুষার ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

এইভাবে আইকন পরিবর্তন করতে পারার কারণে অনেকগুলো ফোল্ডার থেকে খুব সহজেই ফোল্ডারগুলোকে আলাদা করতে পারলাম৷ আগে অনেক সময়ই খুঁজে পেতে সময় লাগত। ধন্যবাদ তথ্যটি দেবার জন্য৷

লিবিয়াতে বসে পাঠকদের জন্য এইভাবে লিখে যাচ্ছেন? চমত্কার আপনার দেশপ্রেম!