একটি মাত্র ক্লিকে যেকোন ফাইল খুলুন নোটপ্যাড দিয়ে

বিষয় - বিশেষ উপকারী টিপস (নোটপ্যাড, ওপেন, খোলা, অজানা, আননোন, ফাইল, টাইপ)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অনেক সময়ই বিভিন্ন ধরনের ফাইল, বিশেষতঃ অজানা (Unknown) টাইপের ফাইল নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে হয়৷ কিন্তু যে সকল ফাইল ডিফল্টভাবে নোটপ্যাড দ্বারা অ্যাসোসিয়েটেড না, তাদেরকে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে হলে বেশ ঝামেলা করতে হয়৷

প্রথমে ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে Open With > Choose Program সিলেক্ট করে প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে স্ক্রোল করে Notepad সিলেক্ট করে OK বাটন প্রেস করতে হয়৷ কিন্তু আপনি যদি উইন্ডোজের Send To মেনুটা একবার মাত্র নিম্নবর্ণিত পদ্ধতিতে এডিট করে রাখেন, তাহলে প্রতিবার এত ঝামেলা না করে মাত্র এক ক্লিকের মাধ্যমেই যেকোন ফাইল নোটপ্যাড দিয়ে ওপেন করে ফেলতে পারবেন৷

Send To মেনু এডিট করার জন্য প্রথমে C:\Documents and Settings\Mozammel Hosain Toha\SendTo ওপেন করুন৷ তবে এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনাকে আপনার ইউজার নেম ব্যবহার করতে হবে৷ আর SendTo ফোল্ডারটি সাধারণত হিডন থাকে৷ কাজেই এ ক্ষেত্রে আপনাকে প্রথমে Tools > Folder Options এ গিয়ে হিডেন ফাইল-ফোল্ডারগুলো প্রদর্শন করে নিতে হতে পারে৷

এবার Start > All Programs > Accessories থেকে Notepad এর উপর রাইট ক্লিক করে তা কপি করুন এবং SendTo ফোল্ডারে গিয়ে শর্টকাট হিসেবে পেস্ট করুন৷ অর্থাত্‍ SendTo ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক মেনু থেকে Paste Shortcut এ ক্লিক করুন৷

ব্যাস, হয়ে গেল৷ এবার যে ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করতে চান, তার উপর রাইট ক্লিক করলে দেখবেন Send To সাবমেনুর অভ্যন্তরে Notepad আইটেমটিও দেখা যাচ্ছে৷ এর উপর ক্লিক করলেই দেখবেন ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন হয়ে গেছে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷