বিষয় - ওয়েব ব্রাউজিং টিপস (ডাউনলোড, এন্যাবল, ডিজ্যাবল, সিকিউরিটি, ইন্টারনেট এক্সপ্লোরার)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
কিছু কিছু সাইবার ক্যাফে আছে, যারা চায় তাদের ইউজাররা শুধুমাত্র ওয়েব পেজ ব্রাউজ করুক বা ই-মেইল আদান-প্রদান করুক৷ তাদের ইউজাররা কোন ফাইল ডাউনলোড করুক – এটা তারা চায় না৷ ইউজারদেরকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত রাখার জন্য এরা ওয়েব ব্রাউজারের ডাউনলোড অপশনটি ডিজ্যাবল করে রাখে৷ এর ফলে কোন ফাইল ডাউনলোড করতে গেলেই একটি বার্তা আসে যে, এই সিস্টেমের সেটিংস ডাউনলোড অনুমোদন করে না৷
এখন আপনি যদি দুর্ভাগ্যবশত এমন কোন সাইবার ক্যাফেতে যান এবং সেখানে কোন ফাইল ডাউনলোড করা আপনার জন্য অপরিহার্য হয়ে পড়ে, তখন আপনি ইচ্ছে করলে ওয়েব ব্রাউজারের সেটিংসে গিয়ে ডাউনলোড অপশনটি এন্যাবল করে দিতে পারেন এবং এরপর মনের সুখে ডাউনলোড করে যেতে পারেন৷
এর জন্য আপনাকে প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার এর টুলস মেনু থেকে ইন্টারনেট অপশনস এ যেতে হবে৷ এরপর আগত ডায়ালগ বক্স থেকে সিকিউরিটি ট্যাবে গিয়ে কাস্টম লেভেল বাটনে ক্লিক করতে হবে৷ সেখান থেকে ডাউনলোড আইটেমের নিচে ফাইল ডাউনলোড আইটেমের এন্যাবল অপশন বাটনটির উপর ক্লিক করে এরপর ওকে বাটনে ক্লিক করে ফিরে আসতে হবে৷ ব্যাস – এবার যত খুশি তত ডাউনলোড করা যাবে৷ কোন অনাকাঙ্ক্ষিত বার্তা আসবে না৷
অবশ্য আপনার নিজের ঘরেই যদি ইন্টারনেটের সংযোগ থাকে এবং আপনি যদি আপনার ছোট ভাই-বোনদেরকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত রাখতে চান, তবে এই একই পদ্ধতি অনুসরণ করে ডাউনলোড ডিজ্যাবল করে রাখতে পারেন৷ এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পূর্বের এন্যাবল অপশন বাটনের জায়গায় ডিজ্যাবল অপশন বাটনটির উপর ক্লিক করতে হবে৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷
Sometime it does not work if internet download is disabled from server admin.
ভালো, কিন্তু যদি কেউ NTFS file system এর মাধ্যমে HDD ব্লক করে রাখে?
সার্ভার সাইড থেকে ব্লকিং এর সিস্টেমটা আমার জানা খুবই দরকার৷ জানালে খুব উপকার হতো৷ ধন্যবাদ৷
সার্ভার সাইড থেকে ব্লকের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না৷ কারণ আমি এখনও এধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই নি৷ যদি কখনও হই (আল্লাহ্ না করুক) তাহলে চেষ্টা করবে উপায় বের করতে এবং সফল হলে অবশ্যই জানাবো, ইনশাআল্লাহ্৷