বিষয় - ওয়েব ব্রাউজিং টিপস (সংরক্ষণ, সংগ্রহ, সেভ, ডাউনলোড, ফ্ল্যাশ, ইন্টারনেট, এক্সপ্লোরার, ওয়েবসাইট)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
বর্তমানে ওয়েবপেজে শকওয়েভ ফ্ল্যাশ অবজেক্টের ব্যবহার বেশ জনপ্রিয়৷ এর মাধ্যমে খুব সহজে খুব ছোট সাইজের ফাইল ব্যবহার করে ওয়েব পেজে চমত্কার এনিমেশন সৃষ্টি করা যায়৷ বাংলাদেশ ইনফো ডট কম সহ আরো কিছু দেশীয় ওয়েব পোর্টালে গেলেই এরকম চমত্কার কিছু ফ্ল্যাশ ফাইল দেখা যাবে৷ কিন্তু সমস্যা হল, এসব ফ্ল্যাশ ফাইল সাধারণ ভাবে সেভ করার কোন ব্যবস্থা নেই৷ রাইট ক্লিক করে তো এদেরকে সেভ করা যায়ই না, যে ওয়েব পেজে ফাইলগুলো থাকে, সেই ওয়েব পেজটি কম্পিউটারে সেভ করলেও এই ফাইলগুলো সেভ হয় না৷ তাই অনেকেই এসব ফ্ল্যাশ ফাইল সেভ করার জন্য ফ্ল্যাশ ক্যাচার জাতীয় সফটওয়্যার গুলো পকেটে (!) নিয়ে ঘুরেন৷ কিন্তু আপনি কি জানেন, কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজেই এই ফ্ল্যাশ ফাইলগুলো সেভ করা যায়?
আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবপেজ ব্রাউজ করি, তখন সেই ওয়েবপেজের অন্তর্ভুক্ত সকল ফাইল প্রাথমিক ভাবে কম্পিউটারের হার্ড ডিস্কের একটি টেম্পোরারী ফোল্ডারে ডাউনলোড হয়ে যায়৷ কাজেই কোন ফাইল, যেটা ওয়েব পেজে চালু হওয়ার সময় লোড হয় ঠিকই, কিন্তু সেভ করা যায় না, সেটা খুব সহজেই সেই ফোল্ডার থেকে সংগ্রহ করে নেওয়া যায়৷ আপনি নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ফোল্ডারটির ঠিকানা জানার জন্য? বলছি, অস্থির হওয়ার কোন কারণ নেই। ফোল্ডারটি হল - C:\Documents and Settings\Mozammel Hosain Toha\Local Settings\Temporary Internet Files৷ তবে এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনাকে নিজের ইউজার নেম ব্যবহার করতে হবে৷
Local Settings ফোল্ডারটি সাধারণত হিডেন থাকে এবং এরফলে সাধারণ অবস্থায় এটি দেখা যায় না৷ ফোল্ডারটি দেখার জন্য Tools > Folder Options থেকে হিডেন ফাইল-ফোল্ডারগুলোকে প্রদর্শন করার ব্যবস্থা করে নিন৷ এবার Temporary Internet Files ফোল্ডারটি ওপেন করুন৷ এখানে আপনি সম্প্রতি লোড হওয়া ওয়েব পেজ সমূহের সবগুলো ফাইলের তালিকা দেখতে পাবেন৷ এই বিপুল পরিমাণ ফাইলের তালিকা থেকে ফ্ল্যাশ ফাইলগুলো সহজে খুঁজে বের করার জন্য Type কলামটির উপর ক্লিক করুন৷ এরফলে সবগুলো ফাইল ধরন অনুযায়ী A থেকে Z ক্রমানুসারে সজ্জিত হয়ে যাবে৷ এখন আপনি খুব সহজেই এখান থেকে Shockwave Flash Object টাইপের ফাইলগুলোকে কপি করে নিতে পারবেন৷
এই একই পদ্ধতি অনুসরণ করে যেসব ওয়েব সাইটে রাইট ক্লিক ডিজ্যাবল করে রাখা হয়,
অর্থাত্ যেসব ওয়েব সাইটে রাইট ক্লিক
করতে গেলেই অনাকাঙ্খিত কোন বার্তা আসে এবং এর ফলে ঐ সকল ওয়েব সাইটের কোন ছবি
স্বাভাবিক উপায়ে সেভ করা যায় না, Temporary Internet Files ফোল্ডার থেকে খুব সহজেই সেসব ছবি খুঁজে
কপি করে নেওয়া যাবে৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷
How to download streaming video? Pls reply.
স্ট্রীমিং ভিডিও সম্পর্কে আমি আসলে খুব বেশি কিছু জানি না৷ আপনি আমাকে এ ধরনের দুয়েকটা ভিডিওর লিংক দিন৷ চেষ্টা করে দেখি৷
গোপন খবর ফাঁস করে দেয়ার জন্য ধন্যবাদ৷ আমি লুনি টুনসের বিশ-পঁচিশটা কার্টুন যোগাড় করেছি এই পদ্ধতিতে৷ যদি ফাইল একবারে না আসে তবে ফ্ল্যাশ ফাইলটা বার কয়েক প্লে করলে নির্ঘাত জমা হবে৷
how to work on this process using VISTA?
আমি এখনও ভিস্তা ব্যবহার করিনি৷ তাই বলতে পারছি না৷ ভিস্তাতে কি Temporary Internet Files ফোল্ডারটা নেই? থাকা তো উচিত্৷ না থাকলে এই পদ্ধতিটা দেখুন৷
প্রথমে এক্সপি ব্যবহার করে ফ্ল্যাশ ফাইল আছে এমন একটা সাইট ভিজিট করুন এবং দেখুন ফাইলটি কি নামে ঐ ফোল্ডারে সেভ হয়েছে৷ এবার ভিস্তা ব্যবহার করে একই সাইট করুন এবং এরপর কম্পিউটারে ঐ ফাইলটার নাম লিখে সার্চ করুন৷ যে ফোল্ডারে ঐ ফাইলটি পাওয়া যাবে, আশা করছি ওটাই হবে কাঙ্খিত ফোল্ডার৷