অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকুন

বিষয় - ওয়েব ব্রাউজিং টিপস (ইমেইল, ইয়াহু, স্প্যাম)

প্রকাশের তারিখ - 28 ফেব্রুয়ারি 2008

   

প্রায় সময়ই আমরা বিভিন্ন প্রয়োজনে পরিচিত-অপরিচিত বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকি৷ এই রেজিস্ট্রেশনের ফলে উপকার যতটা হয় বা না হয়, বিড়ম্বনার কোন কমতি হয় না৷ রেজিস্ট্রেশন করা ওয়েবসাইটগুলো থেকে কদিন পরপরই নিউজলেটার, নতুন সেবার বিজ্ঞাপন, পুরানো সেবার আপডেট সহ হাজারো রকম ইমেইল আসতে থাকে এবং আমাদেরকে বিরক্তির চূড়ান্ত সীমায় টেনে নিয়ে যেতে থাকে৷

যদিও বর্তমানে বিভিন্ন ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রীতিমতো প্রতিযোগিতা করে কয়েক গিগাবাইট থেকে শুরু করে এমন কি অসীম পর্যন্ত স্থান বিনামূল্যে সরবরাহ করছে, তবুও এই বাড়তি উত্‍পাত কজনেরই বা সহ্য হয়? বিশেষ করে আর্কাইভ থেকে প্রয়োজনীয় ইমেইল সার্চ করা সহ বিভিন্ন কাজে এই অপ্রয়োজনীয় ইমেইলগুলো বেশ ঝামেলার সৃষ্টি করে৷ তাই এসব অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকাটা খুবই জরুরী৷

অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে দুটো ইমেইল ঠিকানা ব্যবহার করা - একটি সত্যিকারের ইমেইল, আর অপরটি শুধু বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশনের জন্য৷ এরফলে যত আবর্জনা শুধু দ্বিতীয়টাতেই জমা হবে, আর আসল ঠিকানা থাকবে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷