সব ওয়েবপেজ দেখুন একই স্টাইলে

বিষয় - ওয়েব ব্রাউজিং টিপস (ওয়েবসাইট, ওয়েবপেজ, সিএসএস, স্টাইলশিট, ওয়েব ব্রাউজার)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

আপনার কি ওয়েব পেজের বিশেষ কোন স্টাইলের প্রতি দুর্বলতা আছে? আপনি কি সব ওয়েব পেজকেই মোটামুটি আপনার পছন্দের স্টাইল অনুযায়ী দেখতে চান? আপনি কি ভাবছেন এটা করতে হলে আপনাকে প্রতিটা ওয়েবপেজের সোর্স এডিট করতে হবে? মোটেই না! মাত্র কয়েকটি মাউজ ক্লিকের মাধ্যমেই আপনি এটা করতে পারবেন৷ এর জন্য আপনার প্রয়োজন হবে শুধুমাত্র সেই বিশেষ স্টাইল সম্বলিত একটি স্টাইলশিট ফাইল৷

প্রথমেই কোন স্টাইল ব্যবহার করবেন, সেটা স্থির করে নিন৷ ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে (উদাহরণস্বরূপ http://www.templateworld.com) পচুর ওয়েব টেম্পলেট ফ্রি পাওয়া যায়৷ সেখান থেকেও নিতে পারেন অথবা যদি html এবং css সম্পর্কে ধারণা থাকে তাহলে নিজেও তৈরি করে নিতে পারেন৷

এবার ইন্টারনেট এক্সপ্লোরারের Tools > Internet Options থেকে Accessiblity বাটনের উপরে ক্লিক করুন৷ এখান থেকে Format documents using my style sheet চেকবক্সটিতে ক্লিক করুন এবং Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের স্টাইলশিট (.css) ফাইলটা সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে ফিরে আসুন৷ এবার যেকোন ওয়েবপেজ ওপেন করে দেখুন সেটা মোটামুটি আপনার পছন্দের স্টাইল অনুযায়ীই প্রদর্শিত হচ্ছে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷